ওয়াই-ফাই স্মার্ট সুইচ মডিউল
WiFi Smart Switch
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
লাইট বা ফ্যানের লাইনে বসানো ছোট মডিউল — ফোন থেকে চালু-বন্ধ আর সময় বেঁধে চালানো।
কী কী পারে
- ফোন থেকে লাইট-ফ্যান চালু-বন্ধ (Smart Life / Tuya অ্যাপ)
- সময়সূচি — যেমন সন্ধ্যায় বারান্দার লাইট নিজে জ্বলবে
- ২০০০ ওয়াট (১০A) পর্যন্ত লোড (প্রস্তুতকারকের তথ্য)
- ছোট আকার — সুইচবোর্ডে বা লাইটের কাছে বসে
- Google Home বা Alexa থাকলে ইংরেজি ভয়েস কমান্ডেও চলে
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| রেটেড ভোল্টেজ | 100–240V AC |
| ফ্রিকোয়েন্সি | 50/60Hz |
| রেটেড লোড | 2000W (10A) |
| ওয়ার্কিং ভোল্টেজ | AC85–240V |
| প্রসেসিং চিপ | Microcomputer Smart Chip |
| রঙ | Fluorescent White |
| ওজন | 0.054 কেজি |
| আকার | 90×40×25mm |
| উপাদান | টেম্পারড গ্লাস + PC ফায়ারপ্রুফ প্লাস্টিক |
| WiFi টাইপ | IEEE 802.11 b/g/n (2.4GHz) |
| অ্যাপ সাপোর্ট | Tuya Smart / Smart Life |
| ভয়েস অ্যাসিস্ট্যান্ট | Google Home / Alexa |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।