মিনি ওয়াই-ফাই সুইচ (DIY)
Mini DIY WiFi Switch
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
ছোট একটা মডিউল — সুইচবোর্ডের ভেতরে বসালে সাধারণ লাইট-ফ্যান ফোন থেকে চলে।
কী কী পারে
- সাধারণ লাইট, ফ্যান বা টেবিল ল্যাম্পকে ফোন থেকে চালু-বন্ধ করা যায় (Smart Life / Tuya অ্যাপ)
- সময় বেঁধে দেওয়া যায় — যেমন ২ ঘণ্টা পর ফ্যান বন্ধ
- কয়েকটা যন্ত্র একসাথে চালু-বন্ধের গ্রুপ বানানো যায়
- বিদ্যুৎ গিয়ে ফিরলে আগের অবস্থায় ফেরে
- ছোট আকার — সুইচবোর্ডের ভেতরে জায়গা হয়
- Google Home বা Alexa থাকলে ইংরেজি ভয়েস কমান্ডেও চলে
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| রঙ | সাদা |
| ইনপুট ভোল্টেজ | AC 100–240V, 50/60Hz |
| আউটপুট ভোল্টেজ | AC 100–240V, 50/60Hz |
| সর্বোচ্চ কারেন্ট | 16A |
| WiFi স্ট্যান্ডার্ড | IEEE 802.11 b/g/n (2.4GHz) |
| উপাদান | PCV-0 অগ্নিরোধী প্লাস্টিক |
| সার্টিফিকেশন | CE, RoHS অনুমোদিত |
| অ্যাপ সাপোর্ট | Tuya Smart / Smart Life |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।