শীতে গিজার আর নিরাপত্তা — চেকআপ বুক করুন →
নব্যNOBBYO SMART HOME
কার জন্য · শিক্ষার্থী / মেস

কম খরচে শুরু — পড়ার ঘর থেকে

“কম বাজেট, ভাড়া বাসা, মেসে বিল ভাগ।”

খুলে নেওয়া যায় এমন প্লাগ দিয়ে পড়ার রুটিন, ফোন থেকে চার্জার-ইস্ত্রি বন্ধ, আর কে কত বিদ্যুৎ খরচ করল তার হিসাব।

দেখুন কীভাবে কাজ করে

অডিও · ভিডিও শিগগির

শিক্ষার্থী ও মেস — একটা প্লাগ দিয়ে শুরু
  1. ইস্ত্রির লাইন: বন্ধ
  2. পড়ার রুটিন
  3. ভাড়া বাসায়ও চলে
শিক্ষার্থী ও মেস — একটা প্লাগ দিয়ে শুরু · ০:৪৭
শিক্ষার্থী ও মেস — একটা প্লাগ দিয়ে শুরু

🎬 ভিডিও খুব শিগগির আসছে — আপাতত শুনে নিন

  1. ইস্ত্রির লাইন: বন্ধ
  2. পড়ার রুটিন
  3. ভাড়া বাসায়ও চলে
লিখিত রূপ পড়ুন

মাস শেষে বিল এলেই ঝগড়া — হিটার কে চালায়, কে বেশি খরচ করে? একটা স্মার্ট প্লাগ সকেটে বসিয়ে দিন। কোন লাইনে কত বিদ্যুৎ গেল — ফোনেই দেখা যায়। ক্লাসে বসে মনে পড়ল ইস্ত্রিটা চালু? ফোন থেকেই বন্ধ। পড়ার সময়ে টেবিলের আলো নিজে জ্বলে, ঘুমের সময়ে সব নিজে বন্ধ। দেয়াল ভাঙতে হয় না। বাসা বদলালে খুলে নিয়ে যান। একটা প্লাগ দিয়ে শুরু করুন। আর বাড়িতে বাবা-মাকেও শোনান।

আপনার দিনে যা বদলায়

  1. পড়ার রুটিনঠিক করা সময়ে টেবিলের আলো জ্বলে, ঘুমের সময় সব নিজে বন্ধ। যে যন্ত্রে হয়: স্মার্ট প্লাগ/সুইচ
  2. চার্জার, ইস্ত্রি, হিটার ভুলে চালু?ক্লাস থেকেই ফোনে বন্ধ করুন। যে যন্ত্রে হয়: স্মার্ট প্লাগ
  3. মেসে বিল ভাগ নিয়ে ঝগড়া নেইকোন লাইনে কত ইউনিট গেল, দেখা যায়। যে যন্ত্রে হয়: মাপসহ স্মার্ট প্লাগ
  4. ভাড়া বাসায়ও চলেদেয়াল না ভেঙে বসে, বাসা বদলালে খুলে নিয়ে যান। যে যন্ত্রে হয়: খুলে নেওয়া যায় এমন প্লাগ
  5. মুখে বলে অ্যালার্ম, টাইমার, নোট। ভয়েস কিট, ঐচ্ছিক →
  6. বাড়িতে বাবা-মায়ের জন্যও ব্যবস্থা করুনআপনিই পরিবারের প্রযুক্তি-মানুষ। বয়স্ক বাবা-মা →

যা বসাই

প্যাকেজ + চাইলে আলাদা কিট — অথবা শপ থেকে একটা প্লাগ দিয়ে শুরু। দাম: কোটেশনে — চেকআপের পর লিখিত কোটেশন।

P1চালু

নব্য স্টার্টার

প্রথমবার স্মার্ট হোম, ছোট বাসা বা এক রুম

  • স্মার্ট সুইচ ও প্লাগ
  • বেসিক সময়সূচি
  • পানির মোটর নিজে নিজে চালু-বন্ধ
  • ফোন অ্যাপ + WhatsApp-এ সাপোর্ট
দাম: কোটেশনে
অ্যাড-অন কিটশিগগির

পড়ার ঘর কিট

  • মাপসহ স্মার্ট প্লাগ
  • টেবিলের আলোর সময়সূচি
  • খুলে নেওয়া যায় — ভাড়া বাসায়ও চলে

যে প্যাকেজের সাথে যায়: P1

দাম: কোটেশনে

শপের স্টার্টার যন্ত্র দেখুন → · সব প্যাকেজ →

সৎ কথা: মাপসহ প্লাগ শুধু যে লাইনে বসানো, সেই লাইনের হিসাব দেখায় — পুরো মেসের বিল নয়। ভয়েস কমান্ড আপাতত সহজ ইংরেজিতে, আর ফোন বা ভয়েস থেকে চালাতে ইন্টারনেট লাগে।

সাধারণ প্রশ্ন

ভাড়া বাসায় লাগানো যাবে?

যাবে। দেয়াল না ভেঙে বসে আর খুলে নেওয়া যায় — এমন ডিভাইস দিয়ে সাজাই।

নীলফামারী-সৈয়দপুর-রংপুরের বাইরে?

বাড়িতে গিয়ে সেবা আপাতত এই তিন এলাকায়। অন্য জেলায় ডিভাইস পাঠানো ও ফোনে সেটআপ-সহায়তা — WhatsApp-এ জিজ্ঞেস করুন।

Google Home বা Alexa দিয়ে চলবে?

চলবে — সহজ ইংরেজি কমান্ডে। বিস্তারিত ভয়েস কন্ট্রোল পেজে। ভয়েস কন্ট্রোল দেখুন →

আগে বাড়িটা দেখি, তারপর ঠিক করি

চেকআপে আপনার বাড়ি আর প্রয়োজন দেখে লিখিত পরামর্শ দিই। কিনতেই হবে, এমন নয়।