ফ্যান-লাইট স্মার্ট সুইচ (ওয়াই-ফাই + রিমোট)
WiFi & Remote Control Fan Light Smart Switch
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
একটা ফ্যান আর একটা লাইট — ফোন, রিমোট বা দেয়ালের সুইচ, যেভাবে খুশি চালান; ফ্যানের গতিও বদলানো যায়।
কী কী পারে
- ১টা ফ্যান ও ১টা লাইট আলাদাভাবে
- ফ্যানের গতি ফোন বা রিমোট থেকে কমানো-বাড়ানো
- ফোন (Smart Life / Tuya) আর রিমোট — দুইভাবেই চলে
- সময়সূচি দিয়ে নিজে চালু-বন্ধ
- বিদ্যুৎ গিয়ে ফিরলে সেটিং মনে থাকে
- Google Home বা Alexa থাকলে ইংরেজি ভয়েস কমান্ডেও চলে
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| ইনপুট ভোল্টেজ | 100–250V AC (50/60Hz) |
| সর্বোচ্চ কারেন্ট | লাইট – 10A / ফ্যান – 0.7A |
| সর্বোচ্চ লোড | লাইট – 2200W (220V), 1100W (110V)ফ্যান – 150W (220V), 75W (110V) |
| ওয়্যারলেস টাইপ | WiFi 2.4GHz + RF 433MHz |
| তাপমাত্রা সহ্যক্ষমতা | 0°C – 40°C |
| সাপোর্ট সিস্টেম | Android / iOS |
| কন্ট্রোল অ্যাপ | Smart Life / Tuya |
| ভয়েস অ্যাসিস্ট্যান্ট | Alexa / Google Home |
| ক্ষমতা | 250V AC / 400W |
| রঙ | সাদা |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।