৪ চ্যানেল রিমোট কন্ট্রোল সুইচ
4 Channel Remote Control Switch
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
৪টা লাইট বা ফ্যান রিমোট দিয়ে — দোকান, গুদাম বা গ্যারেজের দূরের লাইটের জন্য সুবিধার; ফোন বা ইন্টারনেট লাগে না।
কী কী পারে
- ৪টা লাইট বা ফ্যান আলাদাভাবে রিমোটে
- খোলা জায়গায় প্রায় ২৫–৫০ মিটার পর্যন্ত (প্রস্তুতকারকের তথ্য)
- রিমোট ও পুরনো সুইচ — দুইভাবেই চলে
- ফোন বা ইন্টারনেট লাগে না
- রিমোটের ব্যাটারি (12V 23A) সাথে নাও থাকতে পারে
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| মডেল | 4 Channel Remote Control Switch |
| ইনপুট ভোল্টেজ | AC 220V |
| আউটপুট চ্যানেল | 4 (Independent Control) |
| রিমোট ব্যাটারি | 12V 23A (not included) |
| ফ্রিকোয়েন্সি | 433 MHz RF Wireless |
| রেঞ্জ | প্রায় 25–50 মিটার (open area) |
| ইনস্টলেশন | Plug & Play (Simple Wiring) |
| প্রযোজ্য ডিভাইস | Light, Fan, Exhaust, Tube Light, Garage Lighting |
| উপাদান | Fireproof ABS |
| রঙ | সাদা ও ধূসর |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।