ওয়াই-ফাই স্মার্ট প্লাগ ১৬A (UK)
WiFi Smart Plug 16A (UK)
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
সকেটে লাগিয়ে তাতে যন্ত্র — ফ্যান, টিভি, রাউটার বা চার্জার ফোন থেকে চালু-বন্ধ, কতটা বিদ্যুৎ নিচ্ছে তাও দেখা যায়।
কী কী পারে
- ফোন থেকে চালু-বন্ধ, বাড়ির বাইরে থেকেও (ইন্টারনেট লাগে)
- সময়সূচি — নির্দিষ্ট সময়ে নিজে চালু বা বন্ধ
- অ্যাপে দেখা যায় যন্ত্রটি কতটা বিদ্যুৎ নিচ্ছে
- চাইল্ড লক — প্লাগের বোতাম বন্ধ রাখা যায়
- লোড সীমা ছাড়ালে নিজে বন্ধ হয় (প্রস্তুতকারকের তথ্য)
- পরিবারের কয়েকজন একসাথে ব্যবহার করতে পারেন; আলাদা হাব লাগে না
- Google Home বা Alexa থাকলে ইংরেজি ভয়েস কমান্ডেও চলে
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| ইনপুট ভোল্টেজ | 100–240V AC, 50/60Hz |
| সর্বোচ্চ লোড | 16A |
| WiFi প্রকার | 2.4GHz 802.11 b/g/n |
| উপাদান | ABS + PC অগ্নিরোধী উপাদান |
| অপারেটিং তাপমাত্রা | –20°C ~ 50°C |
| অ্যাপ সাপোর্ট | Tuya Smart / Smart Life |
| ভয়েস সাপোর্ট | Google Home, Amazon Alexa |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।