শীতে গিজার আর নিরাপত্তা — চেকআপ বুক করুন →
নব্যNOBBYO SMART HOME
ওয়াই-ফাই মোটর স্টার্টার বক্স (১–৫ হর্সপাওয়ার)
মোটর ও লোড

ওয়াই-ফাই মোটর স্টার্টার বক্স (১–৫ হর্সপাওয়ার)

WiFi Motor Starter Box (1hp–5hp)

৳৩,২০০ নিয়মিত দাম ৳৩,৬০০ ৳৪০০ কম

দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।

পানির পাম্প বা মোটর ফোন থেকে চালু-বন্ধ, সময় বেঁধে চালানো — বক্সের বোতামেও চলে।

  • কোড: NSH-WMSB-016
  • ওয়ারেন্টি: ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি

কী কী পারে

  • ১ থেকে ৫ হর্সপাওয়ার মোটর (প্রস্তুতকারকের তথ্য)
  • ফোন (Smart Life / Tuya) আর বক্সের বোতাম — দুইভাবেই
  • টাইমার ও কাউন্টডাউন — কতক্ষণ চলবে বেঁধে দেওয়া যায়
  • ভেতরে ৩২A ম্যাগনেটিক কনটাক্টর
  • মোটরের লাইনে বসে — অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে বসাতে হবে
  • সেচের মোটর ফোন থেকে চালানোর আমাদের আলাদা পাইলট চলছে — কৃষি পেজে দেখুন

স্পেসিফিকেশন

প্রস্তুতকারকের দেওয়া তথ্য
বিষয়মান
ইনপুট ভোল্টেজAC 220V / 3 Phase 440V
মোটর ক্যাপাসিটি1hp – 5hp
কারেন্ট ক্যাপাসিটি32A
কয়েল ভোল্টেজAC 220V
আউটপুট টাইপ3 Pole Magnetic Contactor
WiFi টাইপIEEE 802.11b/g/n (2.4GHz)
অ্যাপ সাপোর্টSmart Life / Tuya Smart
বডি ম্যাটেরিয়ালFireproof ABS + PVC
মাউন্টিংDIN Rail / Wall Mount
অতিরিক্ত ফিচারTimer, Countdown, Group Control
ওয়ারেন্টি১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি

ওয়ারেন্টি

১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি

  • ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
  • দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
  • ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।

ডেলিভারি ও পেমেন্ট

  • সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
  • ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
  • বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।

নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।

একই ধরনের আরও

← সব ডিভাইস দেখুন