মাল্টি-ফাংশন সুইচ ও প্রোটেক্টর ৬৩A (৪র্থ জেনারেশন)
4th Gen. Intelligent Multi-Function Switch / Protector 63A
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
মেইন বোর্ডে বসে — ভোল্টেজ, কারেন্ট বা তাপ সীমার বাইরে গেলে লাইন কাটে; পর্দায় ও ফোনে দেখা যায়।
কী কী পারে
- ভোল্টেজ বেশি বা কম, অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিট হলে লাইন কাটে (প্রস্তুতকারকের তথ্য)
- লিকেজ ও অতিরিক্ত তাপে কাট-অফ — প্রস্তুতকারকের তথ্য; এটা আলাদা RCD/ELCB-র বিকল্প কিনা ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞেস করুন
- চালু হওয়ার আগে অপেক্ষার সময় ৫–৯৯৯ সেকেন্ড
- পর্দায় ভোল্টেজ, কারেন্ট ও অবস্থা; ফোন থেকেও দেখা ও চালু-বন্ধ
- বিদ্যুৎ গিয়ে ফিরলে সেটিং মনে থাকে
- সিঙ্গেল ফেজ, ১–৬৩A
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| মডেল | 4th Gen. Intelligent Multi-Function Switch |
| টাইপ | Voltage & Current Protector |
| ইনপুট ভোল্টেজ | AC 220V (Single Phase) |
| কারেন্ট রেটিং | 1–63A |
| ফ্রিকোয়েন্সি | 50/60Hz |
| ডিসপ্লে | LED Digital Display |
| WiFi টাইপ | 2.4GHz |
| কেসিং ম্যাটেরিয়াল | Fireproof ABS |
| ডিলে টাইম | 5–999 সেকেন্ড (Adjustable) |
| প্রটেকশন | Over/Under Voltage, Over Current, Short Circuit, Leakage, Temp-Off |
| ওজন | 0.20 kg |
| প্যাকেজ সাইজ | 15 × 7 × 10 সেমি |
| উৎপত্তি | Zhejiang, China |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।