স্মার্ট সুইচ + ভোল্টেজ ও কারেন্ট প্রোটেক্টর ৬৩A
Smart Switch with Voltage & Current Protector 63A
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
মেইন বোর্ডে বসে — ভোল্টেজ খুব বাড়লে বা কমলে লাইন কেটে দেয়, ঠিক হলে আবার চালু করে; ফোনেও দেখা যায়।
কী কী পারে
- ভোল্টেজ সীমার বাইরে গেলে নিজে লাইন কাটে, স্বাভাবিক হলে আবার চালু
- চালু হওয়ার আগে ৫–৯৯৯ সেকেন্ড অপেক্ষার সময় বেঁধে দেওয়া যায়
- পর্দায় ভোল্টেজ, কারেন্ট ও বিদ্যুৎ ব্যবহার দেখা যায়
- ফোন থেকে অবস্থা দেখা ও চালু-বন্ধ (Tuya অ্যাপ)
- সিঙ্গেল ফেজ লাইন, ৬৩A পর্যন্ত (প্রস্তুতকারকের তথ্য)
- মেইন বোর্ডে বসানো — ইলেকট্রিশিয়ান দিয়ে বসানো ভালো
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| কারেন্ট টাইপ | AC (Single Phase) |
| ইনপুট ভোল্টেজ | 170–250V AC |
| রেটেড কারেন্ট | 1–63A |
| ফ্রিকোয়েন্সি | 50/60Hz |
| কন্ট্রোল টাইপ | WiFi (2.4GHz) |
| ফাংশন | Voltage & Current Protection |
| টাইম ডিলে | 5–999 সেকেন্ড পর্যন্ত |
| উপাদান | Fireproof ABS + High-Durability PCB |
| উত্পত্তিস্থল | Zhejiang, China |
| মোট ওজন | 0.10 কেজি |
| সার্টিফিকেশন | CE, ROHS |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।