সোলার লাইট — ৩ মোড, মোশন সেন্সর ও রিমোট
Solar Light – 3 Modes
দাম শুধু ডিভাইসের। আমাদের দিয়ে বসাতে চাইলে ইনস্টলেশনের খরচ আলাদা — কোটেশনে জানাব। দাম বদলাতে পারে; অর্ডারের সময় নিশ্চিত করে নেওয়া হয়।
উঠান, গেট, বাগান বা খামারের জন্য — দিনে রোদে চার্জ, রাতে নিজে জ্বলে; বিদ্যুতের লাইন লাগে না।
কী কী পারে
- দিনে সোলার প্যানেলে চার্জ, অন্ধকারে নিজে জ্বলে — তার বা বিদ্যুৎ সংযোগ লাগে না
- ৩টা মোড; নড়াচড়া টের পেলে উজ্জ্বল হয় (PIR সেন্সর)
- রিমোট দিয়ে মোড বদলানো যায়
- IP65 — বৃষ্টি ও ধুলায় বাইরে রাখার মতো (প্রস্তুতকারকের তথ্য)
- দেয়ালে বা খুঁটিতে বসে
- রোদ কম পেলে বা মেঘলা দিনে আলো কম সময় থাকে
স্পেসিফিকেশন
| বিষয় | মান |
|---|---|
| উপাদান | ABS (Fire-Resistant Plastic) |
| সোলার প্যানেল | পলিক্রিস্টালাইন হাই-এফিশিয়েন্সি প্যানেল |
| ব্যাটারি | 1200mAh Lithium-ion |
| আলোর ধরন | COB White Light |
| মোড | ৩ মোড + PIR Sensor + Remote Control |
| আলোর পরিসর | সর্বোচ্চ ২৫০ বর্গমিটার |
| ক্ষমতা | ৩-৫ ওয়াট সমমান |
| ল্যাম্প বিড সংখ্যা | ১২০ পিসি COB |
| আকার | 365 × 113 মিমি |
| ওয়াটারপ্রুফ রেটিং | IP65 |
| ইনস্টলেশন | Wall / Pole Mount |
| ওয়ারেন্টি | ১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি |
ওয়ারেন্টি
১ বছরের অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি
- ভুল ইনস্টলেশন, ওভারলোড, বজ্রপাত বা বাইরের আঘাতে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
- টার্মিনাল পুড়ে গেলে বা ভেজা অবস্থায় ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হয়।
- দীর্ঘদিন ভালো রাখতে সর্বোচ্চ লোডের ৮০%-এর মধ্যে ব্যবহার করুন।
- ওয়ারেন্টি দাবি করতে হলোগ্রাম স্টিকার ও তারিখসহ ওয়ারেন্টি কার্ড লাগবে।
ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ডেলিভারি।
- ৳২,৫০০ পর্যন্ত অর্ডারে ক্যাশ অন ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
- বড় অর্ডারে আমাদের নিজস্ব পরিবহনে হোম ডেলিভারি।
নিজে বসাতে না চাইলে আমরা বসিয়ে দিই — নীলফামারী, সৈয়দপুর ও রংপুরে। ইনস্টলেশনের দাম কোটেশনে।